বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রথমত, "আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে এবং তাদের রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।"
দ্বিতীয়ত, তিনি ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটানোর এবং একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান।
তৃতীয়ত, তিনি বাংলাদেশে একটি সাম্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার দাবি করেন।
এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ায় বিদেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে ফ্যাসিস্টরা, যা গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে।"
তিনি বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে একত্রিত হয়ে মানুষ নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ঘোষণা করবে এবং মুজিববাদী ’৭২ সালের সংবিধানের কবর রচিত হবে।
